বিজ্ঞাপন

সিরাজগঞ্জে গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত

সিরাজগঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় পিষ্ট হয়ে ফুলবর রহমান (৫০) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হয়েছে। নিহত ফুলবর রহমান জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কসবা গ্রামের মৃত নায়েব মন্ডলের ছেলে।

বিজ্ঞাপন

সোমবার সকালে রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের দাদপুর রায়েরপাড়া এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি ফুলবর রহমানকে চাপা দিয়ে চলে যায়। এতে তার মাথাসহ বুকের অংশ পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে সিরাজগঞ্জ সিআইডির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়।

ওসি আরও জানান, পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পড়ুন : শাপলা চত্বর হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন