বিজ্ঞাপন

বাগেরহাট রামপালে সড়ক দুর্ঘটনায় “কুরআনের হাফেজ” নিহত

বাগেরহাট রামপাল উপজেলাধীন খুলনা- মোংলা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় হাফেজ ইবারত আলী নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

আজ (২৭ জুলাই সোমবার) সকাল আনুমানিক ১০টায় রামপালের ভাগাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ ও স্থানীয়রা জানান, মংলা থেকে ছেড়ে আসা খুলনাগামী (খুলনা মেট্রো-জ ০৫-০২০) নম্বরের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক ইবারাত আলী সড়কে ছিটকে পড়েন। পরে বাসটি তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত ইবারত আলী রামপাল উপজেলার ইসলামাবাদ গ্রামের বাসিন্দা এবং স্থানীয়ভাবে ‘বড় হাফেজ সাহেব’ নামে পরিচিত ছিলেন।

এ ঘটনায় ঘাতক বাসটিকে আটকসহ মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়ায় হস্তান্তর করে কাটাখালি হাইওয়ে থানা পুলিশ।

পড়ুন : চাকরির একটি পদের জন্য আবেদন পড়ছে পাঁচ-ছয় লাখ: মির্জা ফখরুল

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন