বিজ্ঞাপন

ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগিতায় ময়মনসিংহে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কর্মশালার মূল উদ্দেশ্য হলো বিদেশফেরত ব্যক্তিদের সমাজ ও কর্মক্ষেত্রে পুনর্বাসনে সহায়তা করা এবং সাধারণ মানুষকে নিরাপদ ও বৈধ উপায়ে বিদেশে যাওয়ার বিষয়ে সচেতন করে তোলা।

তিনি আরও বলেন, বিদেশফেরতদের পাশে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বী করে তোলা এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে জেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

কর্মশালায় জেলা প্রশাসকের কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পড়ুন: ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন