হত্যাকাণ্ডের মাত্র ৫০ ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তির সহায়তায় বাগেরহাটের আলোচিত আইনজীবী শান্ত হত্যাকাণ্ডের চারজন আসামীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। রবিবার (২৭ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে বাগেরহাট সদর উপজেলার পিসি ডেমা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নাম শেখ মুরাদ, আবু তাহের দীপ, মো. হাফিজুর রহমান ও মো. শিপন শেখ। প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৫ জুলাই গভীর রাতে আদালতের কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বাগেরহাট পৌরসভার হাড়িখালী এলাকায় অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্তর পথরোধ করে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
আলোচিত এই ক্লুলেস হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের আটকের বিষয়টি আজ মিডিয়া ব্রিফিং এর মাধ্যমে নিশ্চিত করেন বাগেরহাট পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
পড়ুন : নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু


