বিজ্ঞাপন

এবার অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো

ফুটবলের মাঠের পর এবার অভিনয়ের জগতে পা রাখছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। একটি ব্রিটিশ টেলিভিশন সিরিজে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও থাকছেন তিনি।

বিজ্ঞাপন

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ‘ডে ওয়ানস’ (Day Ones) নামের সিরিজটির শুটিং ইতোমধ্যেই শুরু হয়েছে। সাম্প্রতিক বিশ্বকাপের পর বিশেষ করে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ ফুটবল ঘিরে বাড়তে থাকা আগ্রহকে কেন্দ্র করেই সিরিজটি নির্মাণ করা হচ্ছে।

তবে এটি জনপ্রিয় কমেডি সিরিজ ‘টেড ল্যাসো’–এর ধাঁচের নয়। বরং ফুটবল ব্যবসা, খেলোয়াড়-এজেন্ট সম্পর্ক এবং ক্ষমতার রাজনীতিকে ঘিরে নির্মিত একটি নাটকীয় সিরিজ, যেখানে থাকবে কিছু হাস্যরসের উপাদানও।

সিরিজটির কেন্দ্রীয় চরিত্র কাল্পনিক ফুটবল এজেন্ট স্ট্যানলি ডালটন। এই চরিত্রে অভিনয় করছেন ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়নস’–খ্যাত হলিউড অভিনেতা ড্যামিয়ান লুইস।

রোনালদোর পাশাপাশি সিরিজটিতে দেখা যাবে ফরাসি কিংবদন্তি ফুটবলার থিয়েরি অঁরিকেও। জানা গেছে, অঁরির দীর্ঘদিনের এজেন্ট ড্যারেন ডেইনের একটি ধারণা থেকেই সিরিজটির গল্পের সূচনা।

‘ডে ওয়ানস’ নির্মাণ করছে ইউআর মার্ভ স্টুডিওস। চলতি বছর রোনালদো ও ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ম্যাথিউ ভন যৌথভাবে এই প্রযোজনা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।

নতুন এই উদ্যোগ নিয়ে রোনালদো বলেন, “এটি আমার জীবনের নতুন ও রোমাঞ্চকর একটি অধ্যায়। ফুটবলের বাইরেও নতুন উদ্যোগ নিয়ে আমি আশাবাদী।”

রোনালদো ও অঁরির পাশাপাশি সিরিজটিতে অভিনয় করবেন ব্রিটিশ র‍্যাপার ডেভ এবং নবাগত অভিনেত্রী কারলোত্তা বানাত।

তবে ‘ডে ওয়ানস’ কবে এবং কোন স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে সিরিজটির স্বত্ব পাওয়ার জন্য বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মের মধ্যে প্রতিযোগিতা শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পড়ুন : নিষিদ্ধ হলেন নেইমার

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন