বিজ্ঞাপন

মির্জাপুর ও কালিহাতীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার-২

টাঙ্গাইলের মির্জাপুর ও কালিহাতীতে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ জুলাই) মির্জাপুর উপজেলার ভাবখন্ড গ্রামে অভিযান চালিয়ে ৪২ পিস ইয়াবাসহ ফিরোজ মিয়া (৪৩)কে গ্রেপ্তার করা হয়। তিনি ভাবখন্ড গ্রামের মৃত ফটিক মিয়ার ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মির্জাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।

অপরদিকে, কালিহাতী উপজেলার সল্লা তালতলা মোড়ে অভিযান চালিয়ে চার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. ইসমাইল হোসেন (৫০)কে গ্রেপ্তার করা হয়। তিনি ভূঞাপুর উপজেলার নিকলা রায়পাড়া গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে।

পরিশেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইসমাইল হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

পড়ুন:সাভারে শিশু শিক্ষার্থীদের মাদ্রাসায় আটকে পালালেন শিক্ষক-শিক্ষিকারা

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন