বিজ্ঞাপন

না ফেরার দেশে দেব আনন্দের ছেলে সুনীল আনন্দ

কিংবদন্তি অভিনেতা দেব আনন্দের একমাত্র ছেলে সুনীল আনন্দ আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবরটি সামনে আসতেই বলিউডে নেমে এসেছে শোকের ছায়া।

বিজ্ঞাপন

সুনীল আনন্দের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দেব আনন্দের নাতনি ও সুনীলের ভাইজি জিনা নারাং। এক বিবৃতিতে তিনি পরিবারের পক্ষ থেকে এই কঠিন সময়ে সবার সহমর্মিতা কামনা করেন এবং শোকাহত পরিবারকে কিছুটা ব্যক্তিগত সময় দেওয়ার অনুরোধ জানান।

বাবার পথ অনুসরণ করে অভিনয় জগতে পা রেখেছিলেন সুনীল আনন্দ। যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে ১৯৮৪ সালে ‘আনন্দ অউর আনন্দ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এরপর আরও কয়েকটি সিনেমায় অভিনয় করলেও বাবার মতো সাফল্যের দেখা পাননি। পরে ২০১১ সালে দেব আনন্দের মৃত্যুর পর পারিবারিক প্রযোজনা প্রতিষ্ঠান নবকেতন ফিল্মসের দায়িত্ব গ্রহণ করেন তিনি।

ঘটনাটি আরও আবেগঘন হয়ে উঠেছে একটি বিশেষ কারণে। ২০১১ সালে দেব আনন্দও লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। প্রায় ১৫ বছর পর একই শহরে, একই ধরনের পরিস্থিতিতে মারা গেল তার ছেলে সুনীল আনন্দ। বাবার মৃত্যুর পর থেকেই লন্ডনেই বসবাস করছিলেন তিনি।

পড়ুন : ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন ম্রুনালের

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন