সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এনটিভি ও দৈনিক আমার দেশ পত্রিকা’র সিরাজগঞ্জ প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্নার উপর হামলা ও পরিবারের সদস্যদের হত্যার হুমকীর প্রতিবাদে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা ছানোয়ার হোসেন সানুকে বহিস্কার ও গ্রেপ্তারের দাবীতে আজ দ্বিতীয় দিনে আমরণ অনশন চলছে। নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। এবিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
পরিবারের উদ্যেগে আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন চত্বরে এই অনশন কর্মসূচি চলছে। জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুকে গ্রেফতার ও দল থেকে বহিষ্কারের দাবিতে এ অনশন কর্মসূচিতে সংহতি জানিয়ে বিভিন্ন এলাকা থেকে নারী পুরুষরা এই অনশনে যোগদেয়। বিকেলে সানুর গ্রেপ্তার ও বহিস্কারের দাবীতে সড়ক অবরোধ করে অনশনে অংশ নেওয়া নারী পুরুষ।
সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার স্ত্রীর অভিযোগ করে বলেন, গত রোববার রাতে ছানোয়ার হোসেন সানু মোবাইলে সাংবাদিক শরীফুল ইসলাম ইন্না ছেলে শাফিন আহমেদ জিসানকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে। পরে ফেসবুক ম্যাসেনজারে তার স্বামী সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার পা কেটে ফেলার হুমকি দেয়। ওই হুমকি দেওয়ার কল রেকর্ডটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
এর আগে গত ২৭ জুলাই পরিবারের নিরাপত্তা চেয়ে ও সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুকে গ্রেফতার ও দল থেকে বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন করে পরিবারটি।
পড়ুন : রয়টার্সের প্রতিবেদন: চীন থেকে শত শত ক্ষেপণাস্ত্র কিনছে ইরান
সা/


