চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৪ সদস্যবিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম। এতে ফটিকছড়ি উপজেলা কৃষকদলের সদস্য মোহাম্মদ ইউসুফকে বিদ্যালয়টির সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।
গত ২৮ জুলাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত এক চিঠিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর এডহক কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।
অনুমোদিত কমিটিতে পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরাম উল্লাহ সদস্য সচিব, আরশাদ হোসেন অভিভাবক প্রতিনিধি এবং নাজমুন নাহার শিক্ষক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন।
নবনিযুক্ত সভাপতি মোহাম্মদ ইউসুফ বলেন, “এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি একটি বড় আমানত। শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং কমিটির সকল সদস্যকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, শৃঙ্খলা বজায় রাখা, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং অবকাঠামোগত উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, “আমার লক্ষ্য হবে বিদ্যালয়ে একটি নিরাপদ, আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, যাতে প্রতিটি শিক্ষার্থী তার মেধা ও সম্ভাবনার সর্বোচ্চ বিকাশের সুযোগ পায়।
পড়ুন:হরিনা এলাকা থেকে ৪ কেজি গাজাসহ রাজিব মাদককারবারি গ্রেফতার
ইমি/


