বিজ্ঞাপন

নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে উদ্যোক্তা তৈরির বিকল্প নেই

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে নতুন নতুন নারী উদ্যোক্তা তৈরির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর।

বুধবার (২৯ জুলাই) বিকেলে চট্টগ্রামের পটিয়া পৌরসদরের থানার মোড়ে অবস্থিত কেপিডিএল ক্রাউন সেন্টারের তৃতীয় তলায় ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “নারীরা আজ আর শুধু পরিবারের গণ্ডিতে সীমাবদ্ধ নন; তারা দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। নারী উদ্যোক্তাদের দক্ষতা ও সৃজনশীলতাকে বিকশিত করতে এ ধরনের মেলার আয়োজন অত্যন্ত সময়োপযোগী। স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের প্রচার-প্রসার, বাজার সম্প্রসারণ এবং নতুন উদ্যোক্তা তৈরিতে এমন উদ্যোগ আরও বাড়াতে হবে। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হলেই একটি সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভব।”

ফিতা কেটে মেলার উদ্বোধন করেন নুরুল ইসলাম সওদাগর। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী, বোয়ালখালী পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ. এম. কামাল উদ্দীন, দক্ষিণ জেলা জাসাসের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, মেলার আয়োজক ও নারী উদ্যোক্তা আসমিন সুলতানা, মোহাম্মদ সাকিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মেলার আয়োজক ও নারী উদ্যোক্তা আসমিন সুলতানা বলেন, স্থানীয় নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য ক্রেতাদের কাছে পরিচিত করে তোলা এবং তাদের ব্যবসা সম্প্রসারণে সহায়তা করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। তিনি দেশীয় পণ্য ক্রয়ের মাধ্যমে নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে সবাইকে মেলায় অংশ নেওয়ার আহ্বান জানান।

মেলায় গার্মেন্টস সামগ্রী, হাতে তৈরি বিভিন্ন পণ্য, কসমেটিকস, নারীদের ব্যবহার্য সামগ্রী, ফুচকা-ঝাল বিতানসহ নানা ধরনের পণ্যের প্রায় ৪০টি স্টল স্থান পেয়েছে। আয়োজকরা জানান, আগামী ৭ আগস্ট পর্যন্ত প্রতিদিন মেলাটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : হবিগঞ্জে হামলার প্রতিবাদে মেহেরপুরে এনসিপির বিক্ষোভ সমাবেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন