জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ত্রিশালের শহীদ ইনতিশারুল হকের আত্নার মাগফিরাত কামনায় বুধবার কবর জিয়ারত ও মোনাজাতে ত্রিশাল উপজেলা ছাত্রদল সভাপতি ইয়াসির আরাফাত ও সাধারণ সম্পাদক আশিক মাহবুবের নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
উপজেলা ছাত্রদল সভাপতি ও ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইয়াসির আরাফাত বলেন, আমরা আমাদের সহযোদ্ধাকে হারিয়েছি । নতুন বাংলাদেশের মানচিত্রে সে চির অমর হয়ে থাকবে। আগামী বাংলাদেশ বিনির্মাণে তাদের আত্মত্যাগ প্রেরনা হয়ে থাকবে। শহীদ ইনতিশারুলদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।
ত্রিশাল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আশিক মাহবুব বলেন, শহীদদের প্রতি শ্রদ্ধা তাদের রক্ত বৃথা যেতে দেব না।কবর জিয়ারত মোনাজাত অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিয়টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পড়ুন:বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
ইমি/


