এ দেশে যখনই পরিবর্তনের কথা বলা হয়েছে, তখনই মানুষকে প্রাণ দিতে হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর ডিএফপি অডিটোরিয়ামে জুলাই শহিদ দিবস উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, জুলাইয়ের মূল্যবোধ ধারণ করে পরিবর্তনের উদ্যোগ নেওয়া না হলে সন্তানহারা মায়েদের অশ্রু একসময় হারিয়ে যাবে।
সরকার গঠনের পাঁচ মাস পার হলেও কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি উল্লেখ করে তিনি বলেন, আমাদের মধ্যে এখনো পরিবর্তনের ধারা তৈরি না হলেও তারেক রহমান পরিবর্তনের চেষ্টা করছেন।
তিনি আরও বলেন, সবার মধ্যে পরিবর্তনের মানসিকতা তৈরি করতে পারলে জুলাইয়ের সফলতা অর্জন করা সম্ভব হবে।
পড়ুন: এনসিপি নেতাদের ওপর হামলা: জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
আর/


