কুষ্টিয়ার দৌলতপুরে ভিক্ষুকদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ছাগল ও স্বেচ্ছাসেবী সমাজকল্যান সংস্থার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয় চত্বরে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা।
বিজ্ঞাপন
এসময় উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বিল্লাল হোসেন, সংশ্লিষ্ট কর্মকর্তা সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উপজেলা সমাজ সেবা অফিস আয়োজিত এই অনুষ্ঠানে ২১জন ভিক্ষুককে ৪২টি মা ছাগল এবং তিনটি স্বেচ্ছাসেবী সমাজকল্যান সংস্থার প্রতিনিধিকে (দুই জনকে ৩০হাজার করে ও একজনকে ২৫হাজার) ৮৫হাজার টাকার চেক প্রদান করা হয়।
পড়ুন : ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
সা/


