বিজ্ঞাপন

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে ‘বিশ্বাস করেন ভাই’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার

জুলাই আন্দোলন-পরবর্তী সময়ের ঘটনাপ্রবাহ, মানুষের জীবনসংগ্রাম এবং টাকা ও বিশ্বাস-অবিশ্বাসের সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত বাংলাদেশের নতুন সিনেমা ‘বিশ্বাস করেন ভাই’ এবার প্রদর্শিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬-এ। আগামী ১ আগস্ট ২০২৬, শনিবার বিকেল ৩টায় নিউইয়র্কে সিনেমাটির বিশেষ প্রিমিয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

সিনেমাটি নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা রাইসুল ইসলাম অনিক। জুলাই আন্দোলন-পরবর্তী বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে তৎকালীন সরকারঘনিষ্ঠদের কালোটাকার ছড়াছড়ি এবং সাধারণ মানুষের জীবনসংগ্রামকে ঘিরে। কমেডি, সাসপেন্স ও থ্রিলারের মিশেলে নির্মিত সিনেমাটি দর্শকদের জন্য একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করবে বলে প্রত্যাশা করছেন নির্মাতা।

সিনেমাটিতে মাসুদ চরিত্রে অভিনয় করেছেন উজ্জল কবির হিমু। মাসুদের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সায়রা আক্তার জাহান। এছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন রফিকুল কাদের রুবেল, মৌরি মাহাদী, আফিফ খান, মইনুদ্দিন মুন্সি ও সাইফ খানসহ আরও অনেকে।

নির্মাতা রাইসুল ইসলাম অনিক বলেন, “টাকাকে কেন্দ্র করে বিশ্বাস-অবিশ্বাসের গল্প নিয়েই আমাদের এ সিনেমা। বিভিন্ন পেশার ছয়-সাতজন মানুষ তাদের স্বপ্ন পূরণের জন্য একত্র হয়। তাদের সেই মিশনের গল্পটি আমরা কমেডি, সাসপেন্স ও থ্রিলারের মিশ্রণে নির্মাণের চেষ্টা করেছি। আশা করছি, ‘বিশ্বাস করেন ভাই’ দর্শকদের জন্য ভিন্নধর্মী এক অভিজ্ঞতা তৈরি করবে।”

বাংলাদেশের বাইরে নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটির প্রদর্শনীর মাধ্যমে প্রবাসী বাঙালি দর্শকদের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশের সমকালীন গল্প ও চলচ্চিত্র নির্মাণের নতুন ধারাকে তুলে ধরার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

নিউইয়র্কে উৎসবের প্রদর্শনীর পর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে ‘বিশ্বাস করেন ভাই’ সিনেমাটির।

বিজ্ঞাপন

পড়ুন : হলিউডের শুটিং সেটে মেসির জন্য বদলে যায় সব নিয়ম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন