ক্রিকেটপ্রেমীদের জন্য রোমের বুকে এক অভাবনীয় ও ঐতিহাসিক মুহূর্ত! এই প্রথম ইতালির রোমে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক মেগা ক্রিকেট টুর্নামেন্ট “রোম প্রিমিয়ার লিগ” (RPL)। আইপিএল, বিপিএল বা পিএসএলের আদলে আয়োজিত এই টুর্নামেন্ট রোমের ক্রিকেট ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে।
টুর্নামেন্টি রাক রোমা পেজেন্টস করেছে এবং এর গর্বিত সহযোগী হিসেবে আছে বাংলাদেশ ক্রিকেট ইতালি ও রোমা ক্রিকেট ক্লাব।টুর্নামেন্ট এ খেলবে ৪টি শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি দল। প্রতি দলে ১৫ জন করে প্রতিভাবান খেলোয়াড়।
টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইতালি ও আফগানিস্তানের প্লেয়ারা খেলছেন পাশাপাশি ইংল্যান্ড, চেক রিপাবলিক এবং রোমানিয়া থেকে আসা অভিজ্ঞ ওভারসিজ প্লেয়াররা অংশ নিচ্ছেন।
অংশগ্রহণকারী ৪টি ফ্র্যাঞ্চাইজি দল
১. Roma Nord Strikers
২. Roma Ovest Titans
৩. Roma Centro Knights
৪. Roma Sud Imperatori
আজ অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক নিলাম (Auction) অনুষ্ঠিত হয়েছে। ডিরেক্ট সাইনিং খেলোয়াড়দের বাইরে স্কোয়াডের বাকি প্লেয়ারদের দলে ভেড়াতে ফ্র্যাঞ্চাইজি মালিকদের মধ্যে চলেছিল হাড্ডাহাড্ডি লড়াই। নিজেদের নির্দিষ্ট বাজেট ও কৌশলগত পরিকল্পনা অনুযায়ী প্রতিটি দলই মাঠে নামার জন্য তাদের সেরা ও ভারসাম্যপূর্ণ স্কোয়াড সাজিয়ে নিয়েছে।
আগামী ১৪ ও ১৫ আগস্ট (দুই দিনব্যাপী), ভেন্যু: রোমা ক্রিকেট গ্রাউন্ড (Roma Cricket Ground)।
পড়ুন:নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ
ইমি/


