সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ের হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে মো. জাহিদ খান এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে চাঁন খা মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বিদ্যালয়ের হলরুমে উৎসবমুখর পরিবেশে নব-নির্বাচিত এডহক কমিটির পরিচিতি সভায় নবনির্বাচিত সভাপতি ও অভিভাবক প্রতিনিধিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সচিব ও প্রধান শিক্ষক মো. সোহরাওয়ার্দী’র সভাপতিত্বে ও শিক্ষানুরাগী আজির উদ্দিন ও সিদ্দিক খান’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী বীরমুক্তিযোদ্ধা আব্দুল মুতলিব খান।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল আলম রানা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জিয়ারত খান, উসমান আহমদ, জুলহাস উদ্দিন শিকদার, নজরুল মাষ্টার, ইউপি সদস্য দৌলত খান, রমজান আলী মেম্বার, সাবেক সদস্য আবুল হাসনাত, আইয়ুব আলী, মিতালী সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সাইদুল সরকার, পূর্ব জাফলং ছাত্রদলের সভাপতি আজির উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নবনির্বাচিত সভাপতি মো. জাহিদ খান তাঁর বক্তব্যে বলেন, “বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও নিরাপদ শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতায় প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা থাকবে।”
তিনি আরও বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই বিদ্যালয়টি উপজেলার একটি অন্যতম বিদ্যাপীঠ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি।
সভায় বক্তারা নবগঠিত এডহক কমিটির সফলতা কামনা করেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পড়ুন:নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ
ইমি/


