বিজ্ঞাপন

ক্রিপ্টো ও এমএলএম প্ল্যাটফর্মে বিনিয়োগে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

মাল্টি-লেভেল মার্কেটিং (এমএলএম) এবং ক্রিপ্টো ট্রেডিং প্ল্যাটফর্মের মাধ্যমে সম্ভাব্য আর্থিক প্রতারণা থেকে সতর্ক থাকতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, Crossmarket.aiসহ এ ধরনের কোনো অননুমোদিত ক্রিপ্টো ট্রেডিং বা এমএলএম প্ল্যাটফর্ম বাংলাদেশ ব্যাংক কিংবা সংশ্লিষ্ট কোনো নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে লাইসেন্স বা অনুমোদনপ্রাপ্ত নয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস (ডিসিপি) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অননুমোদিত এসব প্ল্যাটফর্মে বিনিয়োগ, আর্থিক লেনদেন কিংবা সদস্য সংগ্রহ কার্যক্রমে অংশ নেওয়া থেকে বিরত থাকতে হবে। এসব কার্যক্রমে যুক্ত হলে আর্থিক ক্ষতি ও প্রতারণার ঝুঁকি রয়েছে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, অনুমোদনহীন কোনো ক্রিপ্টো ট্রেডিং বা এমএলএম প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার আগে সতর্কতা অবলম্বন করা জরুরি। একই সঙ্গে এ ধরনের কার্যক্রম থেকে দূরে থাকার জন্য সর্বসাধারণকে পরামর্শ দেওয়া হয়েছে।

পড়ুন: লোকসভায় প্রতিবেদন: শেখ হাসিনার প্রত্যর্পণ আবেদন খতিয়ে দেখছে ভারত

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন