বিজ্ঞাপন

ধর্ম, বর্ণ বিবেচনায় কোন চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, ধর্ম বিশ্বাস, ধর্ম চর্চাকে পূঁজি করে কোন মহল কাউকে পকেটে নেওয়ার চেষ্টা করলে ধর্মবাদী মানুষ তাদের চিহ্নিত করবেন। বাংলাদেশে ধর্ম, বর্ণ বিবেচনায় কোন চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না।

বিজ্ঞাপন

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বরিশাল পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন ধর্ম যারযার , রাষ্ট্র সবার। অতএব কোন ধর্মাবলম্বীকে যদি কেউ ব্যবহার করতে চায়, রাষ্ট্রকে কোন ধর্মের মাধ্যমে গ্রাস করবে, এধরণের সাম্প্রদায়িকতা ধর্ম বিরোধী। যখনই ধর্ম বিশ্বাসকে, চর্চাকে কোন মহল একটি সাম্প্রদায়িক পকেটে পরিণত করার চেষ্টা করবে, সাথে সাথে ধর্মবান মানুষ ওই ধর্মব্যবসায়ীকে চিহ্নিত করবেন।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন আরও বলেন, আপনারা যারা বহুদিন নৌকা মার্কা বা অন্য কোন মার্কায় ভোট দিয়েছেন তারা বিশ্বাস করেছেন যে আপনাদের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় এবং অর্থনৈতিক অধিকারের জন্য দেয়া উচিত, তাহলে আপনারা কোন ভুল করেননি। যেমনটি গত নির্বাচনে আপনাদের নিজেদের প্রয়োজনে, স্বার্থে আবার ধানের শীষে ভোট দিয়েছেন।

রাজনৈতিক নেতাদের সমস্ত বক্তব্য জনগণের কল্যানের জন্য। যতক্ষণ পর্যন্ত জনগণ তার কল্যানকর মনে করতে ততক্ষণ পর্যন্ত সেই দল, সেই মার্কা জনগণের কাছে গ্রহণযোগ্য থাকবে।

সভায় অতিথি হিসেবে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম ফরিদ, জেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি রাখাল চন্দ্র দে, সাদা মনের মানুষখ্যাত বিজয় কৃষ্ণ দে সহ পূজা উদযাপন কমিটির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মানিক লাল মূখার্জী।

পড়ুন:ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন