বিজ্ঞাপন

চোখ হারানো আলিফকে দেখতে হাসপাতালে বিরোধীদলীয় নেতা

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় হামলার ঘটনায় চোখ হারানো কিশোর আলিফকে দেখতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে গেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টার দিকে তিনি হাসপাতালে পৌঁছে আলিফের শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আলিফের পরিবারের খোঁজখবর নেন।

পরে হাসপাতাল থেকে বেরিয়ে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং করেন ডা. শফিকুর রহমান।

উল্লেখ্য, হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে সংঘটিত হামলায় গুরুতর আহত হন কিশোর আলিফ। পরে চিকিৎসাধীন অবস্থায় তার একটি চোখের দৃষ্টিশক্তি হারানোর খবর সামনে আসে।

বিজ্ঞাপন

পড়ুন : টেম্পু স্ট্যান্ডের চাকরি আমাদের জনগণ চায় না: জামায়াত আমির

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন