বিজ্ঞাপন

যশোরে ঐতিহাসিক মুড়লী ইমাম বাড়ি পুনঃনির্মাণ ও দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

যশোরের ঐতিহাসিক মুড়লী ইমাম বাড়ি পুনঃনির্মাণ, সীমানা সুরক্ষা এবং অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে ইমাম বাড়ি কার্যকরী কমিটির উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মুড়লী ইমাম বাড়ি কার্যকরী কমিটির সভাপতি এহতেশাম উল আলম প্রতিকের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ উলামা কাউন্সিলের সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল রাজাভী। এছাড়া আরও বক্তব্য রাখেন ইমাম বাড়ির সাধারণ সম্পাদক ও ইনকিলাব-এ মাহদী মিশনের পরিচালক সিরাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানববন্ধনে পাঁচ শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করে সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ঐতিহাসিক এই ইমাম বাড়িটি এই অঞ্চলের এক অনন্য ধর্মীয় ও ঐতিহ্যবাহী স্থান। কিন্তু দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাব এবং অবৈধ দখলের কারণে এর অস্তিত্ব হুমকির মুখে পড়েছে।

বক্তারা অবিলম্বে এই ঐতিহাসিক স্থাপনাটির সীমানা নির্ধারণ করে অবৈধ দখলদারদের উচ্ছেদ করার জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। একই সাথে ঐতিহ্যবাহী এই স্থানটিকে ঘিরে দ্রুত পুনঃনির্মাণ ও সংস্কার কাজ শুরু করার জোর দাবি জানান তারা।

বিজ্ঞাপন

পড়ুন : মুখের ভাষার কারণে এনসিপি বিভিন্ন জায়গায় অপমানিত হচ্ছে : এমপি খোকন তালুকদার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন