বিজ্ঞাপন

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে থাকছে জায়েদ খানের চমক

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল। প্রবাসে বাংলা চলচ্চিত্রের অন্যতম বড় এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যে নিউইয়র্কের বাংলা চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান।

বিজ্ঞাপন

আগামী ২ আগস্ট জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে বসবে উৎসবের মূল আয়োজন। সেখানে প্রায় এক যুগ পর একই মঞ্চে দেখা যাবে ‘ইতিহাস’ সিনেমার অভিনেতা কাজী মারুফ ও জায়েদ খানকে। এ ছাড়া উপস্থিত থাকবেন চিত্রনায়ক ইমন, সজল, চিত্রনায়িকা বিন্দু এবং জনপ্রিয় সংগীতশিল্পী প্রতীক হাসান।

জায়েদ খানের অংশগ্রহণকে ঘিরে প্রবাসী দর্শকদের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি হয়েছে। উৎসবে বাংলাদেশসহ বিভিন্ন দেশের নির্মাতা, অভিনয়শিল্পী, চলচ্চিত্রপ্রেমী ও সংস্কৃতিকর্মীরা অংশ নেবেন। চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি তারকাদের সঙ্গে মতবিনিময়, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিশেষ সম্মাননা প্রদানের আয়োজনও থাকছে।

উৎসবের তৃতীয় দিন ১ আগস্ট প্রদর্শিত হবে জায়েদ খানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমেরিকান ড্রিম’ ও ‘ঈদ মোবারক’। একই দিনে দেখানো হবে রাইসুল ইসলাম অনিকের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিশ্বাস করেন ভাই’ এবং প্রসূন রহমানের ‘শিকড়’।

পরদিন ২ আগস্ট অনুষ্ঠিত হবে উৎসবের মূল অনুষ্ঠান। এতে অংশ নিতে বাংলাদেশ থেকে বেশ কয়েকজন চলচ্চিত্র তারকা ইতিমধ্যে নিউইয়র্কে পৌঁছেছেন বলে জানিয়েছেন আয়োজকেরা।

প্রথমবারের মতো আয়োজন হলেও ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিন বছরের চলচ্চিত্র অঙ্গনের সেরা কাজ ও শিল্পীদের স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে উৎসব কর্তৃপক্ষ। সেরা চলচ্চিত্র, অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, গায়ক-গায়িকা ও কলাকুশলীসহ মোট ২০টি বিভাগে পুরস্কার দেওয়া হবে।

এবারের উৎসবে বাংলা চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা আহমেদ শরীফ পাচ্ছেন আজীবন সম্মাননা বা লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।

আয়োজকদের মতে, চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি তারকাদের উপস্থিতি, সাংস্কৃতিক পরিবেশনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান এবারের উৎসবকে আরও বর্ণিল করে তুলবে। আন্তর্জাতিক দর্শকদের কাছে বাংলা চলচ্চিত্রকে তুলে ধরা এবং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের সঙ্গে দেশের চলচ্চিত্রের সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরি করাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

পড়ুন : প্রকাশ হলো ৪ হাজার কোটি রুপির সিনেমা ‘রামায়ণ’-এর ট্রেলার

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন