ঢাকার নবাবগঞ্জ উপজেলার চূড়াইন ইউনিয়নে পারিবারিক পূর্ববিরোধের জেরে মোঃ সৌরভ ইসলাম (২৪) নামে এক স্বেচ্ছাসেবক দলকর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।
গত ৩০ জুলাই রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ চূড়াইন এলাকায় মোটরসাইকেলযোগে যাওয়ার পথে তার ওপর হামলা চালানো হয়। প্রতিপক্ষরা তাকে ঘিরে ধরে মারধরের পর কুপিয়ে জখম করে এবং নগদ টাকা, স্বর্ণের চেইন ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়, মোটরসাইকেলটিও ভাঙচুর করে।
পরদিন ১ আগস্ট সৌরভের বাবা নজরুল ইসলাম (৫৪) নবাবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ১৩ জনকে অভিযুক্ত করে মামলা রুজু করে। ওসি মোঃ আবু হানিফ জানান, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলমান। অভিযুক্ত শামীম রেজার বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
স্থানীয়দের মতে, চূড়াইনে প্রতিপক্ষদের মধ্যে আগেও একাধিকবার বিরোধ হয়েছে। ঘটনাটি বর্তমানে পুলিশি তদন্তাধীন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

