বিজ্ঞাপন

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ইউকের কমিটি ঘোষণাসভাপতি সোহেল, সম্পাদক মাসুদুর রহমান

যুক্তরাজ্যভিত্তিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে-এর নবনির্বাচিত (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সোহেল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মাসুদুর রহমান।

বিজ্ঞাপন

গত ৩১ জুলাই পূর্ব লন্ডনের গ্রিনফিল্ড রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় গঠনতন্ত্র অনুযায়ী উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের উপদেষ্টা নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিগত কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং সিলেট-চট্টগ্রামের প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয় নিয়ে আলোচনা হয়।

নবনির্বাচিত (আংশিক) কমিটিতে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন গয়াস মিয়া গিয়াস, আব্দুল মালিক, গিয়াস উদ্দিন, শেখ জাহেদ, শাহিন আহমেদ চৌধুরী ও মো. আলী রেজা। সহ-সাধারণ সম্পাদক হেলেন ইসলাম, কোষাধ্যক্ষ মো. শফিকুল ইসলাম (জুয়েল), সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম জাহান, প্রচার সম্পাদক নূরুন্নবী আলী, সহ-প্রচার সম্পাদক নাজ নাছিমা, মহিলা সম্পাদক মীরা বড়ুয়া, সহকারী মহিলা সম্পাদক ফারজানা সামাদ জাদে, সাংস্কৃতিক সম্পাদক গোলাম মোস্তফা চৌধুরী, সহকারী সাংস্কৃতিক সম্পাদক আছমা আলম এবং কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন বাবুল মিয়া, মো. নজরুল ইসলাম, সিফা পুষ্প ও রহুল আমিন।

উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে রয়েছেন নুরুল ইসলাম, ব্যারিস্টার মনোয়ার হোসেন, শওকত মাহমুদ টিপু এবং কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি। সভায় শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং মিলনমেলার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, সিলেট ও চট্টগ্রামের মানুষের মধ্যে সম্প্রীতি, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করতে সংগঠনটি ভবিষ্যতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করবে। এ জন্য যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী সিলেটি ও চট্টগ্রামবাসীর সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করা হয়।

পড়ুন:ময়মনসিংহ বিভাগের সেরা ম্যানেজার নির্বাচিত কাউসার আকন্দ

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন