বিজ্ঞাপন

যশোরের চৌগাছায় কলেজ ছাত্রী ধর্ষণ; সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক গ্রেফতার

যশোরের চৌগাছায় এইচএসসি ২য় বর্ষের ছাত্রীকে (১৮) ধর্ষণের ঘটনায় চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত রাব্বি চৌগাছার ১নং ফুলসারা ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের মোঃ সেলিম রেজার ছেলে।

বিজ্ঞাপন

শনিবার (১আগস্ট) রাত ৯টার টার দিকে মেয়েটির লিখিত অভিযোগের ভিত্তিতে রাব্বিকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে ধর্ষণ মামলা রেকর্ড হয়েছে।

মামলার এজহার সূত্রে জানা গেছে, এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী মেয়েটি জাতীয় পরিচয়পত্র করার জন্য প্রতিবেশি মামাতো ভাই চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বির স্মরণাপন্ন হয়। শনিবার সরকারি ছুটি, উপজেলা নির্বাচন অফিস বন্ধ থাকার পরও রাব্বি সকাল ৯টার দিকে তাকে চৌগাছা শহরে নিয়ে আসে। পরে রাব্বি মেয়েটিকে ভুলভাল বুঝিয়ে তার পূর্ব পরিচিত চৌগাছা পৌরসভার ৪নং ওয়ার্ডের রিবিলিপাড়ার বাসিন্দা জনৈকা জাহান্নারা বেগমের বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এতে সে অসুস্থ হয়ে পড়ে। পরে একটু সুস্থ বোধ করলে মেয়েটি সেখান থেকে নিজের বাড়িতে চলে যায় এবং পুরো ঘটনাটি তার বাবা-মাকে জানায়।
এর প্রেক্ষিতে মেয়েটির মা ও মেয়েসহ সন্ধ্যায় চৌগাছা থানায় এসে লিখিত অভিযোগ দেয়। অভিযোগের ভিত্তিতে চৌগাছা থানার এসআই আব্দুস সাত্তারের নেতৃত্বে থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে আটক করে।

এবিষয়ে চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভিকটিম মেয়টির পরিবার লিখিত এজহার দিয়েছেন। ধর্ষক আরাফত হোসেন রাব্বিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আগামীকাল রোববার যশোর আদালতে পাঠানো হবে। এছাড়া মামলার অন্যান্য আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

পড়ুন:ময়মনসিংহ বিভাগের সেরা ম্যানেজার নির্বাচিত কাউসার আকন্দ

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন