বিজ্ঞাপন

ফের মোদির বাসভবন অভিমুখে পদযাত্রার ঘোষণা কেজরিওয়ালের

ভারতের ই-২০ (২০ শতাংশ ইথানল মিশ্রিত) পেট্রোল চালুর সিদ্ধান্তের বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন অভিমুখে আবারও পদযাত্রার ঘোষণা দিয়েছেন আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। আগামী ৪ আগস্ট (মঙ্গলবার) দুপুরে এ পদযাত্রা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার (১ আগস্ট) দিল্লিতে আয়োজিত ‘ন্যাশনাল টাউনহল অ্যাগেইনস্ট ই-২০’ অনুষ্ঠানে নতুন এ কর্মসূচির ঘোষণা দেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।

তিনি জানান, ই-২০ পেট্রোল নীতি প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রীর উদ্দেশে দেওয়া একটি অনলাইন আবেদনে এরই মধ্যে দুই লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন। ওই গণআবেদনের মুদ্রিত কপি তিনি নিজে প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছে দেবেন।

কেজরিওয়াল বলেন, ‘কয়েক দিন আগে আমি দেশের মানুষকে প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি স্মারকলিপিতে স্বাক্ষর করার আহ্বান জানিয়েছিলাম। এতে দুই লাখের বেশি মানুষ অনলাইনে স্বাক্ষর করেছেন। আগামী ৪ আগস্ট দুপুর ১২টায় আমি নিজে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে এই স্মারকলিপি জমা দেব।’

পদযাত্রায় বড় ধরনের সমাবেশের পরিবর্তে সীমিত উপস্থিতি থাকবে জানিয়ে তিনি বলেন, ‘আমার সঙ্গে মাত্র ১০০ জন কর্মী-সমর্থক থাকবেন, যারা পুলিশের লাঠিচার্জ কিংবা কারাগারে যেতে ভয় পান না।’

যানবাহনে ই-২০ জ্বালানির ব্যবহার নিরাপদ কি না, তা নিয়ে প্রশ্ন তুলে কেজরিওয়াল বলেন, ‘যদি ই-২০ পেট্রোল সত্যিই নিরাপদ হয়ে থাকে, তবে সরকার আমাদের সঙ্গে মুক্ত আলোচনায় বসুক। আমরা আমাদের তথ্য-প্রমাণ তুলে ধরব এবং সরকারও তাদের পক্ষে থাকা প্রমাণ উপস্থাপন করুক।’

অন্যদিকে, কেজরিওয়ালের অভিযোগ ও কর্মসূচিকে রাজনৈতিক স্টান্টবাজি বলে দাবি করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দিল্লি বিজেপির সভাপতি হর্ষ মালহোত্রা অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, ই-২০ পেট্রোল ব্যবহারের কারণে ক্ষতিগ্রস্ত বা ইঞ্জিন বিকল হয়েছে—এমন অন্তত ১০০টি গাড়ির সুনির্দিষ্ট প্রমাণ কেজরিওয়াল হাজির করতে পারবেন কি না, সেটিই আগে সাধারণ মানুষের সামনে স্পষ্ট করা উচিত।

পড়ুন: বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে নতুন নিয়ম

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন