বিজ্ঞাপন

নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগের পর দায়িত্ব বুঝে নিয়ে প্রথম কর্মদিবস শুরু করেছেন নবনিযুক্ত ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও ১৮০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি)।

বিজ্ঞাপন

নতুন দায়িত্বে ন্যায়বিচার নিশ্চিত করা, রাষ্ট্রের মামলা দক্ষতার সঙ্গে পরিচালনা এবং বিচার বিভাগের স্বাধীনতা সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।

রোববার (২ আগস্ট) প্রথম কর্মদিবসে নতুন আইন কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল।

নতুন আইন কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে অ্যাটর্নি জেনারেল বলেন, রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার দায়িত্ব পালনের ক্ষেত্রে সংবিধান, আইন ও ন্যায়বিচারের নীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, ব্যক্তিগত বা অন্য কোনো বিবেচনার ঊর্ধ্বে উঠে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

একই সঙ্গে আদালতে রাষ্ট্রপক্ষের কার্যক্রম আরও গতিশীল করা, বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং বিচার বিভাগের মর্যাদা অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠায় রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আদালতে মামলা পরিচালনার সময় কোনো নাগরিকের সাংবিধানিক ও আইনগত অধিকার যেন ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

পাশাপাশি, দেশে মুক্ত ও দায়িত্বশীল গণমাধ্যমের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল।

পড়ুন: ঢাকার চারপাশে ফের চালু হতে পারে ওয়াটার বাস: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন