বিজ্ঞাপন

আজ থেকে শুরু হচ্ছে ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’, বঙ্গ-তে প্রথম ৫ পর্ব একদম ফ্রি!

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজ থেকে বাংলাদেশের দর্শকদের জন্য বাংলায় সম্প্রচারিত হতে যাচ্ছে তুরস্কের তুমুল জনপ্রিয় ঐতিহাসিক মেগাসিরিজ ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’ (কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি)। মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বীর এবং জেরুজালেম বিজয়ীর জীবন ও সংগ্রাম নিয়ে নির্মিত এই মহাকাব্যিক সিরিজটির আজ (২রা আগস্ট) রাতে নাগরিক টিভি এবং দেশের শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এর যৌথ উদ্যোগে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠছে।

আজ থেকে প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার ঠিক রাত ৮:০০ টায় নাগরিক টিভির পর্দায় সিরিজটির নতুন পর্ব সম্প্রচারিত হবে। এরপর রাত ৯:০০ টায় ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে দর্শকরা পর্বটি স্ট্রিমিং করতে পারবেন। দর্শকদের বিনোদনের মাত্রা দ্বিগুণ করতে ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে সিরিজটির প্রথম ৫টি পর্ব সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করার দারুণ সুযোগ থাকছে।

সিরিজটি নিয়ে ইতোমধ্যে দর্শকদের মাঝে বিপুল উন্মাদনা তৈরি হয়েছে। দ্বাদশ শতাব্দীর প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজের মূল কাহিনী আবর্তিত হয়েছে ক্রুসেডারদের দখল থেকে পবিত্র শহর জেরুজালেম মুক্ত করার অবিস্মরণীয় যাত্রা নিয়ে। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার পেছনের রাজনৈতিক ও সামরিক সংগ্রাম, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মহান এই সিপাহসালার বীরত্বগাথা অত্যন্ত সুনিপুণভাবে চিত্রিত হয়েছে এই সিরিজে। বিশাল সেট, চমৎকার সিনেমাটোগ্রাফি এবং দুর্দান্ত অ্যাকশন দৃশ্য দিয়ে সাজানো প্রোডাকশনটি দর্শকদের সেই ঐতিহাসিক যুগে ফিরিয়ে নিয়ে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এই ঐতিহাসিক সম্প্রচার নিয়ে নাগরিক টিভির ব্যবস্থাপনা পরিচালক নাভিদুল হক বলেন, “নাগরিক টিভি সবসময়ই দর্শকদের রুচিশীল ও মানসম্মত বিনোদন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’ শুধু একটি মেগাসিরিজ নয়, এটি একটি ঐতিহাসিক আবেগের নাম। বঙ্গ-এর সাথে যৌথভাবে এমন একটি বিশ্বমানের প্রোডাকশন বাংলায় সম্প্রচার করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই সিরিজটি দেশের দর্শকদের প্রত্যাশা পূরণে পুরোপুরি সফল হবে।”

অন্যদিকে, বঙ্গ-এর প্ল্যাটফর্মে সিরিজটি মুক্তি প্রসঙ্গে বঙ্গ-এর হেড অব কনটেন্ট মোহাম্মদ আলী হায়দার বলেন, “আন্তর্জাতিক মানের এই ঐতিহাসিক কনটেন্টটি বাংলার দর্শকদের কাছে তাদের মাতৃভাষায় পৌঁছে দেওয়া আমাদের জন্য একটি বড় মাইলফলক। দর্শকদের বিনোদনের অভিজ্ঞতাকে আরও উপভোগ্য ও সহজলভ্য করতেই বঙ্গ-তে প্রথম ৫টি পর্ব সম্পূর্ণ বিনামূল্যে দেখার এই সুযোগ রাখা হয়েছে। আমাদের বিশ্বাস, দুর্দান্ত অ্যাকশন, নিখুঁত ডাবিং এবং সাবলীল উপস্থাপনায় সিরিজটি সব বয়সী দর্শকের মন জয় করবে।”

এর আগে এক জাঁকজমকপূর্ণ সংবাদ সম্মেলনে নাগরিক টিভি এবং বঙ্গ-এর পক্ষ থেকে এই মেগাসিরিজটি বাংলায় সম্প্রচারের ঘোষণা দেওয়া হয়েছিল। সংশ্লিষ্টরা জানিয়েছেন, নিখুঁত ডাবিং এবং আকর্ষণীয় উপস্থাপনার মাধ্যমে আন্তর্জাতিক মানের এই কনটেন্টটিকে দেশীয় দর্শকদের উপযোগী করে তুলতে সর্বোচ্চ প্রচেষ্টা করা হয়েছে। এটি শুধু একটি বিনোদনমূলক সিরিজই নয়, বরং একটি ঐতিহাসিক দলিল, যা সকল বয়সের দর্শক, বিশেষ করে তরুণ প্রজন্মকে দারুণভাবে অনুপ্রাণিত করবে।

এই ঐতিহাসিক সিরিজের সূচনার মধ্য দিয়ে বাংলাদেশের বিনোদন জগতে এক নতুন মাইলফলক রচিত হতে যাচ্ছে। ইতিহাসের এই রোমাঞ্চকর যাত্রার সাক্ষী হতে পরিবারের সবাইকে নিয়ে আজই চোখ রাখুন নাগরিক টিভির পর্দায় ঠিক রাত ৮ টায়। আর টিভিতে দেখতে মিস করলে, যেকোনো সময়, যেকোনো স্থান থেকে উপভোগ করতে ভিজিট করুন বঙ্গ অ্যাপ অথবা ওয়েবসাইট।

বিজ্ঞাপন

পড়ুন : ছোটপর্দায় নায়িকা ইধিকা পালের নতুন চমক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন