বিজ্ঞাপন

বলেশ্বর নদীতে যৌথ অভিযানে ৩টি অবৈধ বাঁধা জাল ধ্বংস

পিরোজপুরের বলেশ্বর নদীতে অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত বাঁধা জালের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ ও পাড়েরহাট নৌ পুলিশ ফাঁড়ি। অভিযানে  তিনটি  অবৈধ বাঁধা জাল উদ্ধার করে জব্দ করা হয় এবং পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বিজ্ঞাপন

রবিবার  ২ আগস্ট ২০২৬ দুপুর ১২টায় উপজেলার লহরী এলাকায় বলেশ্বর নদীতে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা  এবং পাড়েরহাট নৌ পুলিশ ফাঁড়ির এএসআই আরিফের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।

অভিযান শেষে জব্দকৃত ৩টি অবৈধ বাঁধা জাল জিয়ানগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধ বাঁধা জাল নদীর স্বাভাবিক জলপ্রবাহ ও মাছের প্রজননে মারাত্মক ক্ষতি করে। এসব জালের কারণে ছোট মাছ ও পোনা নির্বিচারে নিধন হওয়ায় নদীর জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে।

উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। অবৈধ জাল ব্যবহার কিংবা নিষিদ্ধ পদ্ধতিতে মাছ শিকারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।

স্থানীয় সচেতন মহল এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে নদী ও মৎস্যসম্পদ রক্ষায় প্রশাসনের ধারাবাহিক তৎপরতা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

পড়ুন:পুলিশের গাড়ীতে হামলার নির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই, শুধু ‘রিমাইন্ডার’: ডিবি প্রধান

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন