গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসে ইয়াবাসহ রেজাউল করিম (২৮)নামের এক ব্যক্তিকে আটক করেছে কারাকর্তৃপক্ষ। পরে তাকে পুলিশে সপোর্দ করা হয়।
আটককৃত রেজাউল করিম গাজীপুর জেলার শ্রীপুর থানার বেলতলী গ্রামের মৃত নজরুল ইসলাম নজুর ছেলে।
কারাগার ও পুলিশ সূত্রে জানাযায়, আজ সকালে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য আরপি চেক পোস্টে আসেন রেজাউল করিম। নিয়ম অনুযায়ী দর্শনার্থীদের দেহ তল্লাশির সময় তার আচরণ সন্দেহ জনক মনে হয় দায়িত্বরত কারারক্ষীদের। পরবর্তীতে তাকে নিবিড়ভাবে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে বিশেষ ভাবে লুকানো রাখা ১২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এঘটনায় রেজাউল করিমকে আটক করে আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য কোনাবাড়ী মেট্রো থানায় হস্তান্তর করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ইফতেখার হোসেন জানান,সকালে কারাগার থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়।এবং ১২৭ পিছ ইয়াবা ট্যাবলেট সহ একজনকে কারা রক্ষীরা সোপোর্দ করেন। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পড়ুন:পুলিশের গাড়ীতে হামলার নির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই, শুধু ‘রিমাইন্ডার’: ডিবি প্রধান
ইমি/


