ফ্যাসিবাদ সরকারের পতন ও গণতান্ত্রিক আন্দোলনের বিজয় দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ৫ আগস্ট পটিয়া পৌরসভা এলাকায় বিজয় র্যালি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (২ আগস্ট) বিকেলে পটিয়া পৌরসভাস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম সওদাগর। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম।
সভায় বক্তারা বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার আদায়ের আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন, তাদের অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। ৫ আগস্টের বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান তারা।
সভায় আগামী ৫ আগস্ট (বুধবার) বিকেল ৩টায় পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পটিয়া পৌরসভা এলাকায় একটি বর্ণাঢ্য বিজয় র্যালি আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। র্যালিতে উপজেলা, পৌরসভা, ১৭টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে বিভিন্ন সাংগঠনিক নির্দেশনাও দেওয়া হয়।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী ও শফিকুল ইসলাম শফিক, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, যুগ্ম আহ্বায়ক আলহাজ আবুল ফয়েজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক একেএম জসীম উদ্দীন ও মো. মঈনুল আলম ছোটন, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম ও আবদুল মাবুদ, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকের আহমেদ, ইসমাইল কন্টাক্টর, জেলা জাসাসের সদস্য সচিব নাছির উদ্দীন, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত ইয়াসিন ও সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, পৌরসভা যুবদলের আহ্বায়ক আবছার উদ্দীন সোহেল ও সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ওবায়দুল হক রিকু ও সদস্য সচিব মো. জাহেদ, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মীর সাইফু ও সদস্য সচিব আবদুল কাদের, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুল আলম পারভেজ ও সদস্য সচিব মিজানুর রহমান, পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমেদ নান্নু ও সদস্য সচিব আলমগীর আলম, উপজেলা মহিলা দলের সভাপতি সাজেদা ইয়াসমিন রেখা ও সাধারণ সম্পাদক হালিমা বেগম, পৌরসভা মহিলা দলের সভাপতি আয়শা আক্তার কার্ড, জেলা ছাত্রদলের সদস্য রেজাউল করিম মিজানসহ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
এছাড়াও পটিয়ার ১৭টি ইউনিয়ন এবং পৌরসভার ৯টি ওয়ার্ডের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক এবং জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী প্রস্তুতি সভায় অংশ নেন।
পড়ুন : সরকারি রাস্তা নিয়ে বিরোধে হত্যা, ছাত্রশক্তির নেতা গ্রেপ্তার


