বিজ্ঞাপন

ইসরায়েলকে নাৎসিদের সঙ্গে তুলনা করা অপরাধ নয়, জার্মান আদালতের রায়

ইসরায়েলকে নাৎসি শাসনব্যবস্থার সঙ্গে তুলনা করা কোনও অপরাধ নয় মর্মে রায় দিয়েছে জার্মানির একটি আদালত। সম্প্রতি আইন বিষয়ক ওয়েবসাইট বেক অনলাইনের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

বিজ্ঞাপন

জানা যায়, এক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী তার বেশ কয়েকটি ইনস্টাগ্রাম পোস্টে ইসরায়েলের কর্মকাণ্ডকে নাৎসি শাসনামলের সঙ্গে তুলনা করেন। এ সময় নাৎসিদের ব্যবহৃত স্বস্তিকা চিহ্ন এবং নাৎসি পার্টির পতাকার ছবি ব্যবহার করেছিলেন তিনি।

চলতি সপ্তাহের শুরুতে জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর জাইব্রুকেনের একটি উচ্চতর আঞ্চলিক আদালত বাকস্বাধীনতার অধিকারকে অগ্রাধিকার দিয়ে ওই নারীকে সব ধরনের অভিযোগ থেকে খালাস দেন। আদালতের মতে, অসাংবিধানিক সংগঠনের প্রতীক ব্যবহারের অপরাধটি এক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ, সংশ্লিষ্ট ব্যক্তি ইসরায়েল রাষ্ট্রের গৃহীত পদক্ষেপগুলোর তীব্র সমালোচনা করতে গিয়ে ওই প্রতীকগুলো ব্যবহার করেছেন।

অভিযুক্ত নারী তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি টেবিল পোস্ট করেছিলেন। সেখানে নাৎসিদের অপরাধের সঙ্গে মধ্যপ্রাচ্য সংঘাতে ইসরায়েলের কর্মকাণ্ডের তুলনা করা হয়। ছবির ওপরের অংশে একদিকে ইসরায়েলের পতাকা এবং অন্যদিকে আংশিক দৃশ্যমান স্বস্তিকা চিহ্নসহ নাৎসি পার্টির পতাকা জুড়ে দেয়া হয়।

অন্য একটি পোস্টে একটি দেয়ালচিত্র দেখা যায়। সেখানে ডেভিড তারকার মাঝখানে একটি নাৎসি স্বস্তিকা চিহ্ন আঁকা ছিল। দেয়ালের ওপর থেকে সৈন্যরা গুলি চালাচ্ছিল এবং দেয়ালের তলদেশ দিয়ে রক্ত বয়ে যাচ্ছিল। পোস্টটিতে ওই ব্যবহারকারী #freepalestine এবং #gazaunderattack হ্যাশট্যাগও ব্যবহার করেছিলেন।

এর আগে অসাংবিধানিক সংগঠনের প্রতীক ব্যবহারের অভিযোগে লুদভিগসহাফেন শহরের একটি নিম্ন আদালত ওই নারীকে ২ হাজার ৪০০ ইউরো (প্রায় ৩ লাখ ৪০ হাজার ৮৭২ টাকা) অর্থদণ্ডে দণ্ডিত করেছিল। তবে আপিলে জাইব্রুকেনের আদালত নিম্ন আদালতের নির্দেশটি বাতিল করেন।

পড়ুন : ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন