বিজ্ঞাপন

ঢাকাতে একদিনে গ্রেপ্তার ৪১৯

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৯ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৭১টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ডিএমপি।

বিজ্ঞাপন

গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ২৮ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৪৩ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৪৬ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৩৯ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৬৬ জন, মিরপুর বিভাগ কর্তৃক ৯৬ জন, গুলশান বিভাগ কর্তৃক ৪৮ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৪৪ জন এবং গোয়েন্দা বিভাগ কর্তৃক ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের হেফাজত থেকে ২১টি মোবাইল ফোন, ১৪টি ল্যাপটপ, ২৮টি ভিওআইপি মেশিন, ৪ হাজার ৮৪৬টি বিভিন্ন কোম্পানির সিম, বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জামাদি, ৫২টি ক্যাবল কানেক্টর, ১৬টি ডাটা কানেক্টর মেশিন, একটি পাওয়ার সাপ্লাই মেশিন, একটি সিসি ক্যামেরা, ১২টি ল্যাপটপ চার্জার, ২৬ বোতল বিদেশি মদ, একটি প্রাইভেটকার, নগদ ২ লাখ ৯ হাজার ৭০০ টাকা, ১৪ কেজি গাঁজা, ৯১৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৫০.৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

পড়ুুুুুুুুুন : ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন