বিজ্ঞাপন

রোহিঙ্গা সংকটে আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া

রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় বাংলাদেশকে আরও ২৫ দশমিক ২৫ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। সোমবার (৩ আগস্ট) অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর যৌথভাবে এ সহায়তার ঘোষণা দেয়।

বিজ্ঞাপন

এ উপলক্ষে ঢাকার পদ্মা স্টেট গেস্ট হাউসে একটি চুক্তি সই হয়। চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল এবং ইউএনএইচসিআরের ভারপ্রাপ্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জুলিয়েট মুরেকেইসোনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী জুলিয়ান হিল।

অস্ট্রেলিয়ার নতুন এই অর্থায়ন ইউএনএইচসিআরের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য জীবনরক্ষাকারী সহায়তা এবং সুরক্ষা কার্যক্রমে ব্যয় করা হবে। এর আওতায় জরুরি খাদ্য, পানি, আশ্রয়, সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। বিশেষ গুরুত্ব দেওয়া হবে নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজনীয় সেবায়।

বহু বছর মেয়াদি এই অর্থায়নের ফলে সংকট মোকাবিলায় প্রয়োজন অনুযায়ী বিভিন্ন জরুরি সেবা অব্যাহত রাখা সম্ভব হবে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া।

দেশটি জানায়, রোহিঙ্গা সংকট মোকাবিলায় নতুন তিন বছর মেয়াদি ৩৭০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের মানবিক সহায়তা প্যাকেজের অংশ হিসেবে এই অর্থ দেওয়া হচ্ছে। ২০১৭ সাল থেকে রোহিঙ্গা সংকটে অস্ট্রেলিয়ার মোট মানবিক সহায়তার প্রতিশ্রুতি দাঁড়িয়েছে ১ দশমিক ২৬ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারে।

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের মানবিক সংকটে অস্ট্রেলিয়ার সহায়তা দেশটির বৈশ্বিক মানবিক কার্যক্রমের অন্যতম বড় অংশ।

তিনি বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গা ও তাদের আশ্রয়দাতা জনগোষ্ঠীর পাশে অস্ট্রেলিয়া অব্যাহতভাবে থাকবে।

পড়ুন: পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন