বিজ্ঞাপন

ত্রিশা‌লে ‘২৪-এর গণঅভ্যুত্থানে আমাদের নজরুল’ শীর্ষক আলোচনা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের উদ্যোগে ময়মনসিংহের ত্রিশালে ‘২৪-এর গণঅভ্যুত্থানে আমাদের নজরুল’ শীর্ষক এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হয়েছে।

সোমবার, বিকেলে নামাপাড়ায় বিচ্যুতিয়া বাড়ি কবি নজরুল স্মৃতিকেন্দ্রেএ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছি‌লেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলীর সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে বক্তব‌্য রা‌খেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. হাবিব-উল-মাওলা (মৌলা প্রিন্স) বিশেষ অতিথি হিসেবে বক্তব‌্য রা‌খেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী।

আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, চেতনা এবং গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে তার প্রাসঙ্গিকতা নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ অনুষ্ঠানের মূল লক্ষ্য।

আলোচনা শে‌ষে ম‌নোজ্ঞ‌ সাংস্কৃ‌তিক অনুষ্ঠানে গান, কবিতা, নৃত্য প‌রি‌বেশন ক‌রে শিক্ষার্থীরা প‌রে কবি নজরুলের সাহিত্যপাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন