বিজ্ঞাপন

রাশিয়ার ব্যস্ত সমুদ্রসৈকতে ড্রোন বিধ্বস্ত, নিহত ৭

রাশিয়ার দক্ষিণাঞ্চলের একটি ব্যস্ত সমুদ্রসৈকতে ড্রোন বিধ্বস্ত হয়ে অন্তত সাতজন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সময় মঙ্গলবার কৃষ্ণসাগর উপকূলের ক্রাসনোদার অঞ্চলের আরখিপো-ওসিপোভকা গ্রামের কাছে এ ঘটনা ঘটে। জনপ্রিয় এই পর্যটনকেন্দ্রে তখন সৈকত ও সমুদ্রে বিপুল সংখ্যক পর্যটক অবস্থান করছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং বিবিসি যাচাই করা একটি ভিডিওতে দেখা যায়, একটি ড্রোন পাহাড়সংলগ্ন এলাকা দিয়ে দ্রুত উড়ে এসে সৈকতের ওপর বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে থাকা পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কনদ্রাতিয়েভ জানান, আহতদের মধ্যে ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ঘটনাটিকে বেসামরিক মানুষের ওপর ইচ্ছাকৃত হামলা উল্লেখ করে এর জন্য ইউক্রেনকে দায়ী করেন।

তবে এ বিষয়ে ইউক্রেন এখনো কোনো মন্তব্য করেনি। যুদ্ধ শুরুর পর থেকে উভয় পক্ষই ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করে আসছে।

ড্রোনটির মূল লক্ষ্য কী ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইউক্রেনপন্থী কয়েকটি টেলিগ্রাম চ্যানেলের দাবি, ইলেকট্রনিক জ্যামিংয়ের কারণে ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়ে সৈকতে বিধ্বস্ত হয়ে থাকতে পারে।

অন্যদিকে, রুশ গণমাধ্যমে প্রকাশিত প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় বলা হয়েছে, বিস্ফোরণের আগে মেশিনগানের গুলির মতো শব্দ শোনা যায়। এ থেকে ধারণা করা হচ্ছে, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে ভূপাতিত করার চেষ্টা করেছিল।

পড়ুন: টানা পঞ্চমবার পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন