বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) সই হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশ-কোরিয়া সিইপিএ আলোচনা সমাপ্তি অনুষ্ঠান শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, এই চুক্তি বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। চুক্তিটি বাংলাদেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে সহায়তা করবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি জানান, চুক্তির আওতায় বাংলাদেশ ৯৭ শতাংশ এবং দক্ষিণ কোরিয়া ৮৭ শতাংশ পণ্য ও সেবায় অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে।
বাংলাদেশের চামড়া, তৈরি পোশাক ও পাটজাত পণ্য এ চুক্তির আওতায় অগ্রাধিকার পাবে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার নির্দিষ্ট কৃষিপণ্য ও প্লাস্টিক পণ্য অগ্রাধিকার সুবিধা পাবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের স্বার্থ বিবেচনা করেই ভালো একটি চুক্তি করা হয়েছে। এর সুফল আগামী কয়েক দশক বাংলাদেশ পাবে।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, এটি কোনো গোপন চুক্তি নয়। চুক্তিটি লাইন বাই লাইন পড়ার সুযোগ পাবে।
পড়ুন : গ্রহণযোগ্য সংবিধান সংশোধন চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
সা/


