বিজ্ঞাপন

হবিগঞ্জে যৌথ অভিযানে কুখ্যাত ডাকাত-ছিনতাইকারী রিপন ওরফে ইমন গ্রেপ্তার

হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ও র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের যৌথ অভিযানে কুখ্যাত ডাকাত ও ছিনতাইকারী মো. রিপন মিয়া ওরফে ইমন (৩০) গ্রেপ্তার হয়েছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) হবিগঞ্জ সদর থানা এলাকায় পরিচালিত যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি হবিগঞ্জ সদর উপজেলার বড়বহুলা গ্রামের নুর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত রিপন হবিগঞ্জ সদর থানায় দায়ের করা একটি ডাকাতি মামলার (এফআইআর নং-০৬/২০২৬, জিআর নং-১২৩/২০২৬) এজাহারভুক্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি। মামলাটি দণ্ডবিধির ৩৯৪ ধারায় দায়ের করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, রিপন দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও চুরিসহ মোট ১২টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক।

বিজ্ঞাপন

পড়ুন:মুখ সামলান আর তা না হলে শরীর সামলাতে পারবেন না – এমপি খোকন তালুকদার

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন