চাটমোহর পৌর সদরের জিরো পয়েন্ট এলাকায় শিক্ষার্থীদের ইউটিজিং এর দায়ে এক যুবককে আটক করে থানা পুলিশ। পরে থাকে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর আদালতে হাজির করলে আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পার্শ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনীষা গ্রামের বালাই হালদারের ছেলে নয়ন হালদার (২৪) উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থীদের অশালীন অঙ্গভঙ্গি, শব্দচয়ন ও ব্যাগ টেনে ধরে ইভটিজিং করত। এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্তকে থানা পুলিশ আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে। আদালতের শাস্তি প্রদান শেষে আসামিকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পড়ুন : তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে
সা/


