বিশ্বের বিভিন্ন দেশের বহু ব্যবহারকারী হঠাৎ করেই নিজেদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারার সমস্যায় পড়েছেন। কোনো পূর্ব সতর্কতা ছাড়াই অনেক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার পর সেগুলোতে ‘পর্যালোচনাধীন’ (Under Review) বার্তা দেখানো হয়। এতে ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই জানান, অ্যাকাউন্টে লগইন করার চেষ্টা করলে একটি বার্তা দেখা যায়। সেখানে বলা হয়, ব্যবহারকারীর কার্যক্রম এবং ব্যবহৃত ডিভাইস পরীক্ষা করা হচ্ছে। হোয়াটসঅ্যাপের সেবার শর্তাবলি অনুসরণ করা হয়েছে কি না, তা যাচাই শেষে সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে ফল জানানো হবে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চকে মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্যাটি সমাধানে কাজ চলছে। ভুলবশত বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলো ধাপে ধাপে পুনরায় সচল করা হচ্ছে। তবে ঠিক কী কারণে এই সমস্যা হয়েছে বা কোন দেশের ব্যবহারকারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।
পড়ুন:শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে নিহত ৭, বহু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
ইমি/


