বিজ্ঞাপন

দিনাজপুরে ফুলবাড়ীতে বিজিবির ৪টি অভিযানে ৬ লাখ ১১ হাজার টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

দিনাজপুর ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) গত ২৪ ঘণ্টায় সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী পৃথক ৪টি অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ইনজেকশন, সিরাপসহ মোট ৬,১,৭৫০ টাকা মূল্যের মালামাল আটক করেছে।

বিজ্ঞাপন

বিজিবি জানায়, ০৪ আগস্ট থেকে ০৫ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীনস্থ কাটলা বিশেষ ক্যাম্প, বিরামপুর বিশেষ ক্যাম্প, দাইনুর বিওপি ও খানপুর বিওপি এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

অভিযানগুলোতে আটকৃত মালামালের মধ্যে রয়েছে: ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট*৫০৪০ পিস
ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন ৬৪০ পিস ইস্কফ সিরাপ ৫০ পিস বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ ৬১৭ বোতল

বিজিবির হিসাব অনুযায়ী আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যের আনুমানিক সিজার মূল্য ৬,১১,৭৫০ টাকা। ছয় লক্ষ এগারো হাজার সাতশত পঞ্চাশ টাকা।

২৯ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলবে। পাশাপাশি মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্টদের আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।

পড়ুন:সিরাজগঞ্জে বাসচাপায় পথচারী নিহত

ইমি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন