নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান-এর পক্ষ থেকে জুলাই আন্দোলনে শহীদ হওয়া পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধাদের মাঝে নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, জুলাই আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন এবং যারা আহত হয়ে দেশের জন্য আত্মত্যাগ করেছেন, জাতি তাদের অবদান চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের পরিবারের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব বলেও উল্লেখ করেন তারা।
এ সময় শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে ভবিষ্যতেও মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং শহীদ পরিবার ও আহতদের সার্বিক সহযোগিতা করা হবে।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পড়ুন : যে কারণে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল
সা/


