বিজ্ঞাপন

দেশের প্রত্যেক উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান এবং রাস্তার নামকরণ করা হবে

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, দেশের প্রত্যেক উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান এবং রাস্তার নামকরণ করা হবে। তাদের আত্মত্যাগের বিনিময়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই শহীদ ও আহত পরিবারের সুযোগ সুধিবা বৃদ্ধির জন্য সরকারের পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যে সরকার কাজও করছে ।তিনি আরও বলেন আমার নির্বাচনী এলাকা নান্দাইলেও শহীদদের নামে রাস্তা প্রতিষ্ঠানের নাম করন করা হবে। তাদের আত্মত্যাগের বিনিময়ে গণতান্ত্রিক সরকার দেশে প্রতিষ্ঠিত হয়েছে তাই দেশের জন্য যারা শহীদ হয়েছেন তাদের জন্য সরকার কাজ হাতে নিয়েছেন।

বিজ্ঞাপন

আজ বুধবার দুপুরে ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রীজ সংলগ্ন দুলদুল ক্যাম্পে জুলাই শহীদের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ময়মনসিংহ মহানগর হাত্রদলের সাবেক সভাপতি নাইমুল করিম লুইন ও সাধারণ সম্পাদক আল রাফসান সামির সার্বিক সহযোগিতায় আয়োজিত মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকোনুজ্জামান রোকন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলীসহ বিএনপি, ছাত্রদল ও মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ। পরে শতাধিক হতদরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

পড়ুন:গাজীপুরে অভিযানে জিএমপি, মাদকদ্রব্য, নগদ অর্থ ও দেশীয় অস্ত্রসহ আটক ২

ইমি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন