বিজ্ঞাপন

গণঅভ্যুত্থান দিবসে পাবনা ড্যাব ও পামেক ছাত্রদলের আনন্দ শোভাযাত্রায় প্রধান অতিথি এমপি শিমুল বিশ্বাস

জাতীয় গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে পাবনায় নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পাবনা জেলা শাখা এবং পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে আনন্দ শোভাযাত্রা, হাসপাতালের নতুন বিভাগ উদ্বোধন, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

​বুধবার (৫ আগস্ট) সকালে ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

​আনন্দ শোভাযাত্রা শেষে এমপি শিমুল বিশ্বাস ফিতা কেটে পাবনা জেনারেল হাসপাতালের নবনির্মিত সার্জারি বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে অতিথিদের সাথে নিয়ে বর্ষপূর্তির কেক কাটেন এবং হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।

​পরবর্তীতে হাসপাতাল মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ড্যাব পাবনা জেলা শাখার সভাপতি ডাঃ তসলিমুন আরেফিন রতনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডাঃ আহমেদ মোস্তফা নোমানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা বিএনপির শীর্ষপর্যায়ের নেতৃবৃন্দ, ড্যাবভুক্ত চিকিৎসকবৃন্দ এবং পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

​আলোচনা সভায় বক্তারা জাতীয় গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং চিকিৎসাসেবার মান উন্নয়নে ড্যাব চিকিৎসকদের ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

পড়ুন:শরীয়তপুরে নানা আয়োজনে জুলাই শহীদ দিবস ২০২৬ পালিত

ইমি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন