বিজ্ঞাপন

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় মুক্তির সোপানে জুলাই স্মৃতিস্তম্ভে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।

প্রথমে জুলাই শহীদদের স্মরণে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।

পরে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত জুলাই গণঅভ্যুথন দিবস উপলক্ষ্যে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় এক আলোচনা সভায় জুলাই শহিদ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পরেন। আবেগপ্রবন হয়ে বক্তব্য রাখেন জুলাই যোদ্ধারা। তারা জোরালো দাবী জানান দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। সেই সাথে জুলাই শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের সকল দায়িত্ব সরকারকে নিতে হবে। দেশের সার্বিক আইন শৃঙ্খলার উন্নতি করতে হবে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার আহব্বায়ক মুনতাসির হাসান মেহেদী, সজিব সরকার, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা জামায়ত ইসলামের সেক্রেটারী, আলহাজ জাহিদুল ইসলাম সহ শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সিরাজগঞ্জ (সদর সার্কেল) মোঃ নাজরান রউফ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এবং জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যবৃন্দ। পর জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

পড়ুন : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও পাহাড়ধস, ৭ বছরের শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন