বিজ্ঞাপন

‘তোমার গানে জাগবে জুলাই’ প্রতিযোগিতায় পুরস্কৃত জাসাস নেতা শিপন!

বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ‘তোমার গানে জাগবে জুলাই’ শীর্ষক মৌলিক দেশাত্মবোধক গানের প্রতিযোগিতায় বিশেষ স্বীকৃতি অর্জন করেছেন চট্টগ্রাম মহানগর জাসাসের সদস্য সচিব ও গীতিকার মামুনুর রশিদ শিপন।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ, বীরত্বগাথা এবং নতুন বাংলাদেশের স্বপ্নকে গানে তুলে ধরার লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় তাঁর লেখা একটি গান মনোনীত হয়।

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’ অনুষ্ঠানে মামুনুর রশিদ শিপনের হাতে ২০ হাজার টাকা নগদ অর্থ, ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান,সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ।

ছাত্রদল নেতা ওয়াসিমকে নিয়ে রচিত গানটির সুর করেছেন চট্টগ্রাম মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক সৈয়দ জিয়া উদ্দিন। গানটিতে কণ্ঠ দিয়েছেন সৈয়দ জিয়া উদ্দিন, এস বি সুমি, নিকিলেশ বড়ুয়া, দিদারুল আলম, মাকসুদা বৃষ্টি ও অংকিতা আচার্য্য।

পুরস্কারপ্রাপ্তির পর মামুনুর রশিদ শিপন বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং গানটির সঙ্গে সম্পৃক্ত সুরকার, শিল্পী, সহশিল্পী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ অর্জনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

বিজ্ঞাপন

পড়ুন : শিশুকে বাঁচাতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল ধামরাইয়ের পশু চিকিৎসকের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন