চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে ভাটিখাইন এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
বৃক্ষরোপণ শেষে শহীদ জিয়া স্মৃতি সংসদ ভাটিখাইন ইউনিয়ন শাখার সভাপতি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন শহীদ জিয়া স্মৃতি সংসদের ভাটিখাইন শাখার সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, পটিয়া উপজেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক মো. রিজুয়ানুল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান এবং শহীদ জিয়া স্মৃতি সংসদের সহ-সভাপতি মুজিবর রহমান।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ উদ্যোগে পতিত জায়গাসহ উপযুক্ত স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের আহ্বান জানান তারা।
এ সময় বক্তারা আরও বলেন, পটিয়ার সংসদ সদস্য এনামুল হক এনামের নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছেন।
পড়ুন:কুষ্টিয়ায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত
ইমি/


