বিজ্ঞাপন

গ্যাস সংকট, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে টাঙ্গাইলে ১১ দলের স্মারকলিপি প্রদান

গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় জোটের টাঙ্গাইল জেলা শাখা। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হকের কাছে তারা এ স্মারকলিপি প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি হুমায়ুন কবির, জাতীয় নাগরিক পার্টির জেলা সেক্রেটারি মাসুদুর রহমান রাসেল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল ও শফিকুল ইসলাম খান, সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম, শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সদর উপজেলা আমীর ইকবাল হোসাইন বাদল প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ বলেন, বিদ্যুৎ, গ্যাস, তেল ও নিত্যপণ্যের উর্ধগতির কারণে সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এ অবস্থায় সরকার যদি বিদ্যুৎ ও গ্যাসের দাম না কমায় তাহলে জনগণ বাধ্য হয়ে রাজপথে নেমে আসবে। এর ফল সরকারের জন্য কখনোই কল্যাণকর হবে না। সুতরাং জনগণকে রাস্তায় নামতে বাধ্য না করে অবিলম্বে বিদ্যুৎ ও গ্যাসের দাম কমাতে হবে।

এসময় জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিসসহ ১১ দলীয় জোটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : প্রক্টরের অপসারণ সহ ৯ দফা দাবিতে উপাচার্যের কাছে জকসুর স্মারকলিপি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন