জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দিনাজপুরে বিজয় শোভাযাত্রা ও সমাবেশ করেছে জেলা বিএনপি। ৫ আগষ্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে জেলা বিএনপির বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়ছে।
আজ বিকেলে শহরের জুলাই স্মৃতিস্তম্ভ থেকে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি বের করা হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত বিজয় রেলিতে নেতৃত্ব দেন দিনাজপুর ৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলাল এবং সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
এর আগে জুলাই স্মৃতিস্তম্ভের সম্মূখ সড়কে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
পড়ুন : সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন


