বিজ্ঞাপন

রিয়ালের সঙ্গে বিশাল চুক্তি ভিনির

রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি নবায়ন করেছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। নতুন চুক্তি অনুযায়ী ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতেই থাকছেন। চুক্তির মেয়াদ শেষ দিকে চলে আসায় সাম্প্রতিক সময়ে তাকে দলে ভেড়াতে আর্সেনাল আগ্রহ দেখালেও, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বার্নাব্যুতে থাকার সিদ্ধান্তই নিলেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার রিয়ালের পক্ষ থেকে দেওয়া নতুন প্রস্তাবে রাজি হন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। ক্লাবের এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের ইতিহাসের অন্যতম সফল সময়ে ভিনিসিয়ুস অন্যতম গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়ে পরিণত হয়েছেন।’

২০১৮ সালের জুলাইয়ে মাত্র ১৮ বছর বয়সে ব্রাজিলীয় ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন ভিনিসিয়ুস। এর পর তিন বছর আগে একবার চুক্তি বাড়ান তিনি। স্প্যানিশ ক্লাবটিতে নিজের কাটানো আটটি মৌসুমে ৩৭৫টি ম্যাচ খেলে ১২৮টি গোল করেছেন তিনি। ক্লাবের হয়ে জিতেছেন ১৪টি শিরোপা। যার মধ্যে রয়েছে ২টি চ্যাম্পিয়নস লিগ, ৩টি ক্লাব বিশ্বকাপ, ২টি উয়েফা সুপার কাপ, ৩টি লা লিগা, ১টি কোপা দেল রে এবং ৩টি স্প্যানিশ সুপার কাপ।

রিয়ালের ইউরোপীয় ও ঘরোয়া সাফল্যের মূল কারিগরদের একজন ভিনিসিয়ুস। প্যারিসে ২০২২ সালের চতুর্দশ এবং ২০২৪ সালে লন্ডনে পঞ্চদশ চ্যাম্পিয়নস লিগ জয়ের ফাইনালে গুরুত্বপূর্ণ গোলসহ তার অ্যাসিস্ট ও অলরাউন্ড পারফরম্যান্স ছিল অনবদ্য।

মাদ্রিদে খেলার সময়েই ভিনিসিয়ুস একাধিক ব্যক্তিগত সম্মাননা অর্জন করেছেন। তিনি ২০২৪ সালের ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ নির্বাচিত হন। এছাড়া ২০২৪ ইন্টারকন্টিনেন্টাল কাপের গোল্ডেন বল, ২০২৩-২৪ চ্যাম্পিয়নস লিগের সেরা খেলোয়াড়, ২০২২ ক্লাব বিশ্বকাপের গোল্ডেন বল এবং ২০২১-২২ চ্যাম্পিয়নস লিগের সেরা উদীয়মান খেলোয়াড় হন।

পাশাপাশি তিনি ২০২৪ সালের ‘ফিফা ওয়ার্ল্ড একাদশ’ ও পরপর দুইবার (২০২৩ ও ২০২৪) ‘ফিফা ফিফপ্রো ওয়ার্ল্ড ১১’-এ জায়গা করে নেন। টানা তিন মৌসুম (২০২১-২২ থেকে ২০২৩-২৪) স্থান পেয়েছেন চ্যাম্পিয়নস লিগের সেরা দলেও।

ব্রাজিলের হয়ে ৫৪ ম্যাচে ১৩টি গোল করা এই ফরোয়ার্ড সম্প্রতি বিশ্বকাপ মিশন শেষে প্রি-সিজন ট্রেনিং ও শারীরিক পরীক্ষার জন্য ক্লাবে যোগ দিয়েছেন। গত ১৮ মাস ধরে চুক্তি নবায়ন নিয়ে আলোচনা চললেও শেষ পর্যন্ত নিজের ‘স্বপ্নের ক্লাবেই’ দীর্ঘ সময়ের জন্য থেকে গেলেন ভিনিসিয়ুস।

পড়ুন : অস্ট্রেলিয়ার মাটিতে মিরাজের সেঞ্চুরি

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন