বিজ্ঞাপন

সিরাজগঞ্জে হাসপাতালের মালিক ও কর্মচারীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ

সিরাজগঞ্জে ব্রাইট হেলথ স্পেশালাইজড হাসপাতালের মালিক ও কর্মচারীদের অংশগ্রহণে বার্ষিক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে শহরের মাসুমপুর খেলার মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে উৎসবমুখর পরিবেশে হাসপাতালটির মালিকপক্ষ ও কর্মচারীরা অংশ নেন। খেলা উপভোগ করতে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, তাদের পরিবারের সদস্য এবং স্থানীয় ক্রীড়াপ্রেমীরা মাঠে উপস্থিত ছিলেন।

খেলায় মালিক একাদশ ও কর্মচারী একাদশের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে মালিক একাদশ ৩-০ গোলের ব্যবধানে কর্মচারী একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী দলের অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাত হুসেইন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাইট হেলথ স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান মো. ইলিয়াস আসাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক মোহাম্মদ রবিউল ইসলাম, মো. মামুনসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ প্রীতি ফুটবল ম্যাচের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতেই এমন আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাত হোসাইন বলেন, কর্মক্ষেত্রের পাশাপাশি খেলাধুলা মানুষকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে। এ ধরনের প্রীতি ম্যাচ পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও দলগত কাজের মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্রাইট হেলথ স্পেশালাইজড হাসপাতালের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

বিজ্ঞাপন

পড়ুন : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, স্থবির অর্থনীতির লাইফলাইন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন